পর্যাপ্ত বিদ্যুত প্রবাহের দাবিতে টেক্সটাইল ও ডাইং কর্মচারীদের বিক্ষোভ
প্রতিনিয়ত লোডশেডিং এর প্রতিবাদ এবং ফ্যাক্টরিগুলোতে পর্যাপ্ত বিদ্যুত প্রবাহের দাবিতে জেলার টেক্সটাইল ও ডাইং ফ্যাক্টরিগুলোর ৫০০০ কর্মচারী সোমবার এক বিক্ষোভ মিছিল বের করে।
কর্র্মচারীরা ডাইং ও টেক্সটাইল শিল্পকে বাঁচানোর জন্য পর্যাপ্ত বিদ্যুত ও গ্যাস সরবরাহের দাবিতে জেলাপ্রশাসকের কাছে কাছে স্মারকলিপি দেয়।
তারা পরিবেশ রক্ষা ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশনের কাজী সোলায়মানের শাস্তির দাবি জানায়। তাদের অভিযোগ, কাজি সোলায়মান পরিবেশ রক্ষার নামে শিল্প কারখানার মালিকদের কাছ থেকে ঘুষ নিয়েছে।
পল্লী বিদ্যুাতয়ন বোর্ডর (আরএবি) সাথে চুক্তি মোতাবেক তাদের ফ্যাক্টরিগুলোতে বিদ্যুত সরবরাহের নিশ্চয়তা এবং শিল্পায়নের জন্য ১০ শতাংশ ছাড় দেয়ারও দাবি জানায় কর্মচারীরা।
বিক্ষোভকারীরা প্রতিটি কারখানাতে চাহিদা অনুসারে গ্যাস সরবরাহ ও নুন্যতম গ্যাস বিল নির্ধারণের দাবি জানায়।
