২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ার রহস্যজনক বিস্ফোরণ: একতলা ভবন বিধ্বস্ত, দম্পতি আহত

বগুড়ার নিশিন্দারা উপশহরে সোমবার সকালে হাউজিং এস্টেটে রহস্যজনক বিস্ফোরণে একতলা একটি ভবন বিধ্বস্ত হয়েছে। ওই সময় আগুনে পুড়ে ভাড়াটিয়ে এক দম্পতি গুরুতর আহত হন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বগুড়া প্রদিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2005, 08:01 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, আহতরা হচ্ছেন, নিশিন্দারা ফকির উদ্দিন স্কুল ও কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক আবদুল গফুর (৩৭) ও তার ¯ত্রী নাজমা বেগম (৩৩)।

আহত আবদুল গফুর বিডিনিউজকে জানান, ঘুম থেকে ওঠার পরপরই তারা বাড়িতে গ্যাসের গন্ধ পান। তিনি সকাল ৬টা ৪০ মিনিটের সময় সিগারেট পান করার জন্য ম্যাচ জ্বালালে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় এবং প্রচন্ড শব্দে বাড়িটি বিধ্ব¯ত হয়।