২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেল দুর্ঘটনা: ১ নিহত, ১২ ঘন্টা ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন

গাজিপুরের পূবাইলে সোমবার সকালে দুটি মালবাহী ট্রেনের সংঘষের্র ১২ ঘন্টা পর ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা-সিলেট ট্রেন যোগাযোগ আবার শুরু হয়েছে। দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2005, 09:03 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

বাংলাদেশ রেলওয়ের জনসংযোগ কর্মকর্তা মোস্তফা-ই-জামিল বিডিনিউজকে জানান, ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত ট্রেন দুটি সরানোর  পর সোমবার সন্ধ্যা ৬টায় আবার ট্রেন চলাচল শুরু হয়েছে।  

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার জন্য চার সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

ডিভিশনাল ট্রান্সপোর্টেশন অফিসের একজন কর্মকর্তা, একজন প্রকৌশল কর্মকর্তা, একজন সিগন্যাল প্রকৌশল কর্মকর্তা এবং একজন মেকানিক্যাল প্রকৌশল কর্মকর্তাকে এই কমিটির সদস্য করা হয়েছে।

রেলওয়ে পুলিশ (জিআরপি) জানায়, জয়দেবপুর থানার পূবাইলে সকাল সাড়ে পাঁচটায়  দুটি মালবাহী ট্রেনের সংঘর্ষ হলে ট্রেনের সকল বগি লাইনচ্যুত হয়ে যায়।