জাবি’র প্রথম বর্ষ স্নাতক শ্রেনীতে ভর্তির সময় সীমা বৃদ্ধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০০৪-০৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ øাতক (সম্মান) শ্রেনীতে ভর্তির সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।
পরিবর্তীত সময়সীমা অনুযায়ী চলতি মাসের ১৫ তারিখ পর্যন্ত মেধা তালিকা থেকে ভর্তি করা হবে। অপেক্ষামান তালিকা থেকে ভর্তির জন্য আবেদন ফরম পূরণ এবং বিভাগে জমা দেয়া যাবে ১৭ মার্চ থেকে ২২ মার্চ দুপুর ১২ টা পর্যন্ত। অন্যদিকে ২৩ মার্চ থেকে ৩১ মার্চ দুপুর ১২ টা পর্যন্ত অপেক্ষমান তালিকা থেকে ভর্তি প্রক্রিয়া চলবে।
আর ৭ এপ্রিল থেকে নতুন শিক্ষাবর্ষের ক্লাশ শুরু হতে পারে বলে জানা গেছে।
