সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, যান চলাচল বন্ধ করে দিয়েছে জাবি ছাত্ররা
ঢাকা-আরিচা মহাসড়কে সোমবার বাসের চাকায় পিষ্ট হয়ে এক যুবক নিহত হলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা এ দুর্ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করে রাখে এবং বেশকিছু যানবাহন ভাংচুর করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে জাবি’র প্রান্তিক গেটের কাছে আব্দুল আজিজ (১৭) রাস্তা পার হওয়ার সময় উত্তরবঙ্গগামী যাত্রিবাহী বাস ‘শ্যামলী পরিবহন’ তাকে চাপা দিলে সে ঘটনাস্থলেই নিহত হয়। নিহত আব্দুল আজিজ জাবি’র সহকারী রেজিস্ট্রার আবুল কালাম আজাদের বাসায় কাজ করত।
সাভার থানা পুলিশ জানায়, ছাত্রদের প্রতিবাদের কারণে ওই রাস্তায় যনাবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।
