এডিশনাল এসপি মোফাজ্জেলের জামিনের আবেদন না মঞ্জুর
আদালত গ্রেফতারকৃত খুলনার এডিশনাল এসপি মোফাজ্জেল এবং চরমপন্থি নেতা ইকবাল হোসেন স্বাধীনের জামিন আবেদন না মঞ্জুর করেছেন ।
সোমবার আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। তবে মোফাজ্জেল ও স্বাধীনকে নিরাপত্তাজনিত কারণে আদালতে হাজির করা হয়নি বলে জানা যায়।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রিমান্ড শেষে এডিশনাল এসপি মোফাজ্জেলকে আদালতে হাজির করা হয়।
সেদিনই তার দ্বিতীয় দফা জামিনের আবেদন জানানো হলে আদালত ৭ মার্চ সোমবার শুনানির পরবর্তী তারিখ ধার্য করে। কিন্তু সোমবার শুনানি শেষে আদালত তাদের জামিন না মঞ্জুর করেন।
