ভোমরায় পাচারের অভিযোগে ২১ ট্রাক আটক
ভোমরা স্থল বন্দর দিয়ে ওয়েষ্ট কটন রপ্তানির অন্তরালে মূল্যবান গার্মেন্টস সামগ্রী ও জামদানী শাড়ি পাচারের অভিযোগে বিডিআর ২১ টি ট্রাক আটক করেছে।
শনিবার রাতে আটক করা ওই ট্রাকগুলোর ৮ টি থেকে ওয়েষ্ট কটনের ভেতর থেকে বিপুল পরিমান থান কাপড়, টি শার্ট ও গেঞ্জি পাওয়া গেছে বলে জানা যায়। তবে যেসব ট্রাকে শাড়ি, কাপড় পাওয়া যায়নি সেসব ট্র্রাককে ছেড়ে দেওয়া হয়েছে।
