২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে চর দখল নিয়ে সংঘর্ষের পর বিএনপি-জামাতের পাল্টাপাল্টি মামলা

বাগেরহাট জেলার রামপালে শ্রীফলতা আশ্রয়ন প্রকল্প সংলগ্ন দাউদখালী নদীর চর দখলকে কেন্দ্র করে বিএনপি-জামাত সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় রোববার উভয় দলের পক্ষ থেকে পাল্টাপাল্টি মামলা দয়ের করা হয়েছে। পাল্টপাল্টি মামলায় প্রায় দুই’শ জনকে আসামী করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2005, 08:37 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহম্মদ মতিয়ার রহমান জানান, জামাত সমর্থক মোহম্মদ ইলিয়াস শেখ বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখ করে এবং আরও ৬০/৭০জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছে।

অপরদিকে বিএনপি সমর্থক শাজাহান আলী ১৮ জনের নাম উল্লেখ করে এবং আরও প্রায় একশ’ জনকে আসামী করে পাল্টা আরেকটি মামলা দায়ের করে।

ক্ষমতাসীন দলের দুই শরীকের পাল্টাপাল্টি অবস্থানের কারণে বিপাকে পড়েছে পুলিশ প্রশাসন।

এদিকে বিএনপি-জামাত এই বিবাদ মেটানোর জন্য জেলা চার দলীয় জোটের পক্ষ থেকে উদ্যোগ নেয়া হয়েছে।

শনিবার চর দখলকে কেন্দ্র করে উভয় দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষে মহিলাসহ ২৭ জন আহত হয়।