খোলাবাজারে চাল বিক্রিতে অনিয়মের দায়ে ৪০ ডিলার ২ কর্মকর্তা বরখাস্ত
খোলাবাজারে সরকার নির্ধারিত মূল্যে চাল বিক্রিতে (ওএমএস) অনিয়ম করায় ৪০ জন ডিলার ও দু’জন তদারককারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। খাদ্য অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের তদন্ত কর্মকর্তারা সরেজমিন তদারককালে অনিয়ম জানতে পেরে এ বরখাস্তের নিদেশ দেন।
পিআইডি’র এক তথ্য বিবরণীতে জানানো হয়, এ পর্যন্ত ঢাকা মহানগরীতে পাঁচ জন, ফরিদপুরে আট জন, নরসিংদীতে চার জন, ফেনী, নড়াইল ও কুষ্টিয়াতে তিন জন, খুলনা, চট্টগ্রাম, চাঁপাইনবাবগঞ্জে দু’জন, রংপুর, চাঁদপুর মেহেরপুর, গাজীপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ শেরপুর ও সাতক্ষীরায় এক জন করে মোট ৪০ জন ডিলারকে বরখাস্ত করা হয়েছে।
খাদ্যশস্যের মূল্য স্থিতিশীল রাখার জন্য সরকার ১৭ ফেব্র“য়ারি থেকে সারাদেশে খোলাবাজারে চাল বিক্রি শুরু করে। স্থানীয় প্রশাসন ও খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা নিবিড়ভাবে এ কর্মসূচি তদারক করছেন।
তথ্য বিবরণীতে বলা হয়, সারাদেশে ১২ হাজার ৩১৪ জন ডিলারের মাধ্যমে ৫৩ হাজার ৫৯৬ মেট্রিক টন চাল উত্তোলন করে ৪৮ হাজার ৯০ মেট্রিক টন চাল ওএমএস এর মাধ্যমে পাঁচ মার্চ পর্যন্ত বিক্রি করা হয়েছে।
খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ বলেন খোলাবাজারে চাল বিক্রির জন্য কারো দুর্নীতি ও স¦জনপ্রীতি বরদাস্ত করা হবে না। তিনি সরেজমিনে তদারক কার্যক্রম আরো জোরদার করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছেন।
