২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাঙালিনী সুফিয়া সুস্থ হয়ে ফিরে এসেছেন গানের জগতে

বাউল শিল্পী কাঙালিনী সুফিয়া সুস্থ হয়ে আবার ফিরে এসেছেন গানের জগতে। জটিল কিডনি রোগ থেকে মুক্ত হয়ে রোববার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি উপস্থিত সাংবাদিকদের নিজের লেখা গান গেয়ে শোনান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2005, 06:39 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

তিনি জানান, অল্প কয়েকদিন পরেই তিনি ভোরের কাগজ‘র উদ্যোগে ঢাকা এবং চট্টগ্রামে দু‘টি একক উন্মুক্ত কনসার্টে অংশ নেবেন।

‘ভোরের কাগজ কাঙালিনী সুফিয়া সহায়তা তহবিল’ আয়োজিত সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভোরের কাগজের ভারপ্রাপ্ত সম্পাদক শ্যামল দত্ত, রিহ্যাব এর সভাপতি তৌফিক এম. সেরাজ, ক্রিকেট বোর্ডর পরিচালক ও শিল্পপতি খন্দকার জামিলউদ্দিন, ভোরের কাগজ এর বার্তা সম্পাদক সুকান্ত গুপ্ত অলক এবং শিল্পী কাঙালিনী সুফিয়া।

এতে শ্যামল দত্ত জানান, দেশের সম্পদ ও গর্ব কাঙালিনী সুফিয়ার অসুস্থ  থাকার খবর পত্রিকায় দেখে ভোরের কাগজ তার চিকিৎসার জন্যে উদ্যোগ গ্রহণ করে এবং এ বিষয়ে বিভিন্ন স্থান থেকে দ্রুত সাড়া পাওয়া যায়।

তিনি আরও জানান, কাঙালিনী সুফিয়াকে আরও উজ্জীবিত করতে এশিয়া মিউজিক এন্ড আর্ট ২৭ ফেব্র“য়ারি পূর্ব লন্ডনে একটি অনুষ্ঠান করেছে এবং আগামী ১৮ মার্চ চট্টগ্রামে আরেকটি অনুষ্ঠান হবে। এছাড়া ভোরের কাগজের উদ্যোগে ঢাকার চারুকলা ইনস্টিটিউিটের বকুলতলায় এবং চট্টগ্রামের ডিসি হিলে কাঙালিনী সুফিয়ার দু‘টি একক উন্মুক্ত সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হবে।