রাজধানীতে প্রকাশ্য দিবালোকে যুবক খুন
রাজধানীর কোতোয়ালি থানা এলাকার কোর্ট হাজতের পাশে প্রকাশ্য দিবালোকে এক যুবককে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের নাম পরিচয় জানাতে পারেনি কোতোয়ালি থানা পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৪-৩০ টার দিকে সন্ত্রাসীরা খুব কাছে থেকে যুবকটির মাথা লক্ষ্য করে গুলি করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ জানায় নিহতের আনুমানিক বয়স ৩২ বছর।
ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
