নারী দিবস উপলক্ষে এএসএফ’র সাংবাদিক সম্মেলন, ৮মার্চ র্যালি
এসিড সারভাইভরস ফাউণ্ডেশন (এএসএফ) ৮ মার্চ নারী দিবস উপলক্ষে রোববার জাতীয় প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে।
এ সময় উপস্থিত ছিলেন, কেয়ার-বাংলাদেশ এর প্রতিনিধি হাবিবুর রহমান, এএসএফ’র এক্সিকিউটিভ ডিরেক্টর মুনিরা রহমান, প্রিভেনশন কো-অর্ডিনেটর মাহবুবা হক কুমকুম,বিশিষ্ট অভিনেত্রী ত্রপা মজুমদার প্রমূখ।
তারা জানান, ৮ মার্চ বিশ্ব নারী দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত র্যালি করা হবে।এর উদ্বোধন করবেন কবি শামসুর রাহমান। এতে প্রায় পাঁচ হাজারের মতো পুরুষ অংশগ্রহণ করবে। এর মূল প্রতিপাদ্য - ‘আজ পুরুষের অঙ্গীকার, এসিড নিক্ষেপ নয় যে আর’ এবং ‘আইন বিচার আর সুশাসন, রুখবে এসিড নির্যাতন’।
পুরুষরা কেন অংশগ্রহণ করবে, তার কারণ হিসেবে আয়োজকরা বলেন, পুরুষদের সহযোগিতার হাত প্রসারের মাধ্যমে মেয়েদের যে কোনো নির্যাতনের হাত থেকে রক্ষা করাই এর মূল উদ্দেশ্য।
