২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে ওএমএস চালের মূল্য কমাতে পারেনি

গত ১৬ দিন ধরে জেলার বিভিন্ন কেন্দ্রে খোলাবাজারে চাল বিক্রি করার পরও চালের মূল্য কমেনি।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2005, 05:16 PM

Updated : 26 Apr 2022, 05:24 PM

নীলফামারী সদরে ৬১ জন, সৈয়দপুরে ২৩ জন, ডোমারে ৩৬, জলঢাকায় ২৭, দিলমায় ২৩ ও কিশোরগঞ্জে ৩২ জন ডিলার নিয়োগ দেয়া হয়েছিল। খোলাবাজারে বিক্রির জন্য এসব ডিলারদের প্রতিদিন ৫১০ কেজি চাল সরবরাহ করা হত।

শহরাঞ্চলের কোথাও অনিয়মের অভিযোগ না পাওয়া গেলেও গ্রামাঞ্চলে অনিয়ম হয়েছে বলে  অভিযোগ এনেছেন সাধারণ লোকজন। গ্রামাঞ্চলের ডিলাররা স্বল্প পরিমাণ চাল খোলাবাজারে বিক্রি করে বাকিটা কালোবাজারে চড়া দামে বিক্রি করছে।

কোনও কোনও ডিলার বলেছেন, ডিলারশিপ নেওয়ার জন্য তাদের ঘুষ দিতে হয়েছে। স্বভাবতই বরাদ্ধকৃত চাল তাদের বেশি দামে বিক্রি করতে হচ্ছে।