টঙ্গিতে বাসের চাকায় পিষ্ট হয়ে এক ব্যক্তি নিহত
শুক্রবার রাত বারটার দিকে ঢাকা থেকে গাজীপুরগামী একটি বাসের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাত-পরিচয় এক ব্যক্তি নিহত হয়েছে।
পুলিশ জানায়, ঢাকা থেকে গাজীপুরগামী বাসটি টঙ্গির অদূরে এরশাদ নগরের কাছে এক ব্যক্তিকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষনিকভাবে জানা যায়নি।
