২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে পাহাড় চূড়া থেকে পড়ে হাতির মৃত্যু

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের গহীন অরণ্যে পাহাড়ের চূড়া থেকে পড়ে গিয়ে এক বন্য হাতির মৃত্যু ঘটেছে। এ সময়ে একটি বাচ্চা হাতি গুরুতর আহত হয়। টেকনাফ সদরের কেরুনতলী পাহাড়ি অরণ্যে এই দুর্ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

টেকনাফ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2005, 10:05 PM

Updated : 26 Apr 2022, 05:24 PM

এলাকাবাসী ও বন বিভাগ সুত্র জানায়, বৃহস্পতিবার গভীর রাতে ১০/১২টি হাতির একটি দল কেরুনতলী পাহাড়ি অরণ্যে বিচরনকালে একটি বয়স্ক হাতি ও একটি বাচ্চা হাতি পাহাড়ের চূড়া থেকে পড়ে যায়। এতে বয়স্ক হাতিটি ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত অবস্থায় বাচ্চা হাতিটি পড়ে থাকে মাটিতে। রাত শেষে এক পাল হাতি এসে আহত বাচ্চা হাতিটিকে গহীন অরণ্যে নিয়ে যায়।

বন বিভাগ সূত্র জানিয়েছে, ময়না তদন্ত শেষে মৃত হাতিটিকে পুতে ফেলা হয়েছে।