কাদিয়ানীদের আস্তানা ঘেরাও কর্মসূচি সফল করতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল
শহরের সেউজগাড়ী এলাকায় কাদিয়ানীদের আস্তানা ঘেরাও কর্মসূচি সফল করতে শুক্রবার ইন্টারন্যাশনাল খতমে নবুওয়ত মুভমেন্ট বগুড়া জেলা শাখার উদ্যোগে সাতমাথায় প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
চলতি মাসের ১১ তারিখ ওই ঘেরাও কর্মসূচি হওয়ার কথা।
মুভমেন্টের সভাপতি মাওলানা আব্দুল হক আজাদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি মাওলানা আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাওলানা ফজলুল হক, সদস্য মাওলানা আব্দুল ওয়ারেস, মাওলানা মাসুদুর রহমান এবং মাওলানা আব্দুল মান্নান।
বক্তারা জোট সরকারের কাছে রাষ্ট্রীয় ভাবে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি জানায়
