প্রিমার একক চিত্র প্রদর্শনী শুরু
অঁলিয়স ফ্রঁসেজের লা গ্যালারীতে শুক্রবার সন্ধ্যায় ৩০টি চিত্র নিয়ে শুরু হয়েছে নাজিয়া আন্দেলিব প্রিমার ৬ষ্ঠ একক চিত্র প্রদর্শনী।
বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্টদূত জ্যাক আদ্রেঁ কতিস ১২ দিনব্যাপী এ প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনি অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অঁলিয়স ফ্রঁসেজের পরিচালক মরিয়ম ব্যাসিনো, রাশিয়ান সংস্কৃতি কেন্দ্রের পরিচালক ইউরি আই ম্যাকারভ উপস্থিত ছিলেন।
১৫ টি তৈলচিত্র এবং ১৫ টি গ্রাফিকস চিত্র নিয়ে প্রদর্শনীতে মোট ৩০ টি চিত্র স্থান পেয়েছে।
প্রিমা তৈল এবং গ্রাফিকস উভয় মাধ্যম্যই ব্যবহার করেছেন তার শিল্পকর্মগুলোতে। বাংলাদেশে এ ধরণের চিত্র খুব বেশি দেখা যায় না।
কতিস বলেন, প্রিমা একজন নারী শিল্পী। তার চিত্রকর্ম অত্যন্ত সাহসিকতাপূর্ণ এবং তার চিত্রকর্মে ব্যবহৃত রং জীবন্ত হয়ে উঠেছে।
প্রিমা তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, “আমি কম্পিউটারে বিশেষ করে গ্রাফিকসে গত ১০ বছর ধরে কাজ করছি। পাশাপাশি আমি তৈলচিত্র নিয়েও কাজ করেছি। আমি এই দুই মাধ্যমের সমন্বয় ঘটাতে চাই।”
চলতি মাসের ১৫ তারিখ পর্যন্ত প্রতিদিন সকাল ৯ টা থেকে ১২ টা এবং বিকাল ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকবে।
