ভারতীয় নাগরিকত্ব না পাওয়ায় তসলিমা সুইডেন ফিরে যাচ্ছেন
বিতর্কিত লেখিকা তসলিমা নাসরীন মৃত্যুর পর কোলকাতা মেডিকেল কলেজে তার দেহ দান করার ইচ্ছা প্রকাশ করেছেন।
একই সঙ্গে তিনি তার চোখও দান করার ঘোষণা দেন। আগামী ৭ মার্চ গণদর্পন নামক একটি সংস্থার নিকট তিনি এ সম্পর্কিত উইল হস্তান্তর করবেন।
তসলিমার এই সিদ্ধান্তে পশ্চিমবঙ্গে প্রশ্ন উঠেছে, কিভাবে একজন বিদেশী এ উইল করতে পারেন?
পররাষ্ট্র মন্ত্রনালয়ের কর্মকর্তারা মনে করছেন, এসবের মাধ্যমে নাসরীন তাকে নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে ভারত সরকারকে প্রভাবিত করার চেষ্টা করছে।
অন্যদিকে নাসরীন বলেন, একজন ডাক্তার হিসাবে আমি মেডিকেলের ছাত্র-ছাত্রীদের সমস্যা বুুঝি। আমার দেহ তাদের শিক্ষায় সাহায্য করবে।
তিনি তার ভিসার মেয়াদ একমাস বাড়ানোর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন জানিয়েছেন। কিন্তু তিনি এখনও নিশ্চিত নন তার ভিসার মেয়াদ বাড়নো হবে কিনা। তাই আগামী ১৬ মার্চ তিনি সুইডেন ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
কিছুদিন আগে তিনি ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাতিলের কাছে ভারতীয় নাগরিকত্ব চেয়ে আবেদন করেছিলেন। কিন্তু তসলিমা নাসরীন যেমন করে হোক আগেই জেনে গেছেন ঠিক এখনই তার আবেদন গৃহীত হচ্ছে না।
