২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের কনস্যুলার ফি'র হার সমন্বয়

গ্রাহক সেবার মান উন্নত করা ও মান বজায় রাখা, অত্যাধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার এবং সীমান্ত নিরাপত্তা রক্ষায় কনস্যুলার শাখার নিরাপত্তা কার্যক্রম বাড়ানোর জন্য আগামী সপ্তাহ থেকে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতরের কনস্যুলার ফি সমন্বয় করছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2005, 09:47 PM

Updated : 26 Apr 2022, 05:24 PM

বৃহস্পতিবার এক বিশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয় যে, আগামী ৮ মার্চ থেকে এই সমন্বিত ফি কার্যকর হবে। অবশ্য এই তারিখের আগে যারা আবেদন করেছেন তাদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না।

কনস্যুলার সেবার নতুন ফি হলো - ডাইভারসিটি ভিসা লটারি কার্যক্রমের সারচার্জ ১শ ডলার থেকে বাড়িয়ে করা হয়েছে ৩শ ৭৫ ডলার, লিগ্যাল পার্মানেন্ট রেসিডেন্ট অ্যালায়েনস (এলপিআর)-দের অন্য কোন দেশ থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য ট্রান্সপোর্টেশন লেটার ইস্যু করার ফি ৩শ ডলার থেকে কমিয়ে ১শ ৬৫ ডলার, ডাইভারসিটি ভিসাসহ অভিবাসন ভিসার বর্তমান ফির সাথে নতুন করে আরো ৪৫ ডলার সারচার্জ যুক্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের পাসপোর্টের জন্য সকল আবেদনপত্রের সাথে আরো ১২ ডলার সারচার্জ যোগ করা হয়েছে।

এ সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য বিজ্ঞপ্তিতে দূতাবাসের িি.িটহরঃবফঝঃধঃবংঠরংধং.মড়া এই ওয়েবসাইটে সার্চ করতে বলা হয়েছে।