২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপহরণের ৫ দিন পর বুড়িগঙ্গা নদী থেকে ব্যবসায়ির লাশ উদ্ধার

অপহরণের পাঁচ দিন পর বৃহস্পতিবার পুলিশ বুড়িগঙ্গা নদী থেকে কেরানীগঞ্জের এক ব্যবসায়ির লাশ উদ্ধার করেছে।

কেরানীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2005, 09:11 PM

Updated : 26 Apr 2022, 05:24 PM

পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার নিহত ব্যবসায়ি শাহিন (২২) ডিম কেনার জন্য বাড়ি থেকে বের হলে কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসী তাকে অপহরণ করে জিনজিরা এলাকার একটি বাড়িতে নিয়ে যায়। তারপর থেকে সে নিখোঁজ রয়েছে।

বৃহস্পতিবার সকাল দশটার দিকে শাহিনের লাশ বুড়িগঙ্গা নদীর ইমামগঞ্জ ঘাটে ভেসে উঠলে লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে মিটফোর্ড মর্গে পাঠায়।

এ ব্যাপারে কেরানীগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে।

শাহিনের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার পাড়াগাঁও এলাকায়। পুলিশের ধারণা, আধিপত্যকে কেন্দ্র করে পরিকল্পিত ভাবে তাকে হত্যা করা হয়েছে।