২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা ও সিলেট বিভাগে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে

ঢাকা ও সিলেট বিভাগের দুই একটি স্থানে এবং পাবনা, বগুড়া, যশোর, কুষ্টিয়া এবং কুমিল্লা অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2005, 09:04 PM

Updated : 26 Apr 2022, 05:24 PM

দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া মূলত শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় মংলায় – ৩৬ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিু তাপমাত্রা রেকর্ড করা হয় সৈয়দপুরে  ১৪ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস।

বৃহস্পতিবার ঢাকায়  সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিু তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস।

শুক্রবার রাজধানীতে সূর্যাস্ত হবে ৬টা ৩০ মিনিটে এবং শনিবার সূর্যোদয় হবে ৬টা ১৭ মিনিটে।