২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেচ মওসুমে শহরবাসীদের জন্য লোড শেডিং

আসন্ন ইরি বোরো মওসুমে সেচকাজ নির্বিঘœ রাখতে বাড়তি বিদ্যুৎ খরচ হওয়ার কারনে দেশজুড়ে শহরবাসীদের লোড শেডিং ভোগ করতে হতে পারে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2005, 08:36 PM

Updated : 26 Apr 2022, 05:24 PM

বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হোসেন মাহমুদ বৃহষ্পতিবার পল্লী বিদ্যুতায়ন বোর্ডের তিনদিন ব্যাপী পর্যালোচনা বৈঠকের সমাপনী অধিবেশনে ভাষনদানকালে এ কথা বলেন।

তিনি বলেন, সাম্প্রতিক বন্যায় ব্যাপক ক্ষতি কাটিয়ে উঠতে কৃষকদের এবারে প্রচুর পরিমানে ইরি বোরো চাষ করবে। তাদের এ প্রচেষ্টা যাতে বিফল না হয় সে লক্ষ্যে সেচ কাজের জন্য সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে।

২০০৪-০৫ সময়কালের জন্য দেশের পল্লী বিদ্যুৎ সমিতিগুলোর বার্ষিক লক্ষ্যমাত্রা অর্জন চুক্তি পর্যালোচনার জন্য পল্লী বিদ্যুতায়ন বোর্ড এ বৈঠক আয়োজন করে।

মন্ত্রী পল্লী বিদ্যুৎ সমিতি’র প্রতিনিধিদের প্রতি বর্তমান সীমিত সম্পদ ব্যবহার করে নতুন সৃষ্টিশীল ধারনা ও প্রয়োগের মাধ্যমে লক্ষ্যমাত্রা অর্জনে সচেষ্ট হতে আহবান জানান।

তিনি পল্লী অঞ্চলে নিয়মিত বিদ্যুৎ সরবরাহে ও মানসম্মত সেবা নিশ্চিত করতে সমিতিগুলোকে পরামর্শ দেন।

পল্লী বিদ্যুৎ বোর্ডের চেয়ারম্যান ড. একে হেলালুজ্জামান বলেন, বোর্ডের অধীনে ৬৭টি সমিতি দেশের ৪২ হাজার ৬৯৮টি গ্রামে ৫৮ লাখ ১৪ হাজার ১৪০ টি সংযোগ দিয়ে বিদ্যুৎ সরবরাহ করে যাচ্ছে।

৬৭টি সমিতির সভাপতি ও মহাব্যবস্থাপকগণ ও বোর্ডের উর্ধতন কর্মকর্তারা এ বৈঠকে অংশ নেন।