শনিবার থেকে আঞ্জুমান মুফিদুল ইসলাম হীরক জয়ন্তী শুরু
আঞ্জুমান মুফিদুল ইসলাম ৬ মার্চ থেকে দুই দিনব্যাপী হীরক জয়ন্তী উৎসব পালন করতে যাচ্ছে। বৃহস্পতিবার নগরীর কাকরাইলের অফিসে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের সভাপতি এবিএম কিবরিয়া এ ঘোষণা দেন। দুদিনব্যাপী এ অনুষ্ঠানের মধ্যে রয়েছে সেমিনার, আলোচনা সভা, রক্তদান কর্মসূচি ও রচনা লেখা প্রতিযোগিতা।
অনুষ্ঠানে, বিশেষ অবদানের জন্য প্রতিষ্ঠান বা ব্যক্তিকে ‘মানব সেবা পদক’ ও ‘সেবক পদক’ নামে দুটি পুরস্কারের প্রদান করার কথা ঘোষণা করে।
এ বছর পাঁচটি প্রতিষ্ঠানকে ‘মানব সেবা পদক’ এবং নয় ব্যক্তি ও দুটি চ্যারিটি সংগঠনকে ‘সেবা পদক’ প্রদান করা হবে।
মানব সেবা পদকপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হচ্ছে ডঃ মোহাম্মদ ইব্রাহিম ও বাংলাদেশ ডায়াবেটিক সোসাইটি, ঢাকা আহছানিয়া মিশন, একটি সমাজকল্যাণ সংস্থার শিশু সুরভী, মাওলা বখ্স সরদার মেমোরিয়াল ট্রাস্ট এবং নবাবগঞ্জ এতিমখানা ও মাদ্রাসা।
সেবা পদকপ্রাপ্তরা হচ্ছেন শেঠ ইব্রাহিম মোহাম্মদ ডুপল (মরনোত্তর), এসএম সালাহউদ্দিন (মরনোত্তর), শামসুদ্দিন আহমেদ (মরনোত্তর), আজিজুন্নেসা সুফিয়া (মরনোত্তর), আলহাজ্ব হাবিব ফকির (মরনোত্তর), ডঃ এমএ ওয়াহিদ, আলহাজ্ব ইব্রাহিম হোসেন, আশরাফ আলী খান, আয়েশা নুরুল আমিন ট্রাস্ট এবং আঞ্জুমান মুফিদুল ইসলাম, কুমিল্লা শাখা।
সংস্থার কর্মকাণ্ডের বর্ননা দিয়ে এবিএম কিবরিয়া বলেন, এ বছর থেকে নতুন একটি প্রকল্পের অধীনে আমরা নিঃসঙ্গ ধনী ব্যক্তিদের মৃত্যুর পর তাদের দাফন সম্পন্ন করতে সহায়তা দেব।
