কক্সবাজারের পেকুয়ায় বৃদ্ধা এসিডদগ্ধ
পূর্ব শত্র“তার জের ধরে জেলার পেকুয়া উপজেলার সরকারি ঘোনায় এক প্রৌঢ় মহিলাকে এসিডে ঝলসে দিয়েছে একদল দুর্বৃত্ত।
পারিবারিক সুত্রে জানা যায়, জিয়া উদ্দিন, হাবিবুর রহমান, নেজাম উদ্দিনসহ ১০/১২ জনের স্থানীয় একদল সন্ত্রাসী বুধবার গভীর রাতে হেফাজ উদ্দিনের বাড়িতে গিয়ে তাকে ডাকাডাকি করে এবং গালাগালি করতে থাকে। এসময় হেফাজ উদ্দিনের মা মরিয়ম খাতুন কারণ জানতে চাইলে সন্ত্রাসীরা মরিয়ম খাতুনের ওপর এসিড নিক্ষেপ করে।
প্রথমে তাকে চকরিয়া হাতপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রামে পাঠানো হয়।
এ ঘটনায় মরিয়ম খাতুনের দেবর নুরুল আলম বাদী হয়ে কক্সবাজার আদালতে একটি মামলা দায়ের করেছেন।
