২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে নিহত যুবকের পরিচয় মিলেছে

অবশেষে জেলার রানীশংকৈল উপজেলার ধর্মগড় সীমান্তে বিএসএফের গুলিতে নিহত যুবকের পরিচয় পাওয়া গেছে। তার নাম শরিফুল ইসলাম (৩৫)।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2005, 07:22 PM

Updated : 26 Apr 2022, 05:24 PM

স্থানীয় সুত্রে জানা যায়, বিএসএফের গুলিতে নিহত শরিফুলের  পরিচয় সম্পর্কে তারা নিশ্চিত হয়েছেন। নিহত শরিফুল ধর্মগড় ইউনিয়নের চেকপোস্ট গ্রামের সতেমান আলীর পুত্র।

মঙ্গলবার বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ সনাক্তকরন নিয়ে বিডিআর ও বিএসএফ’র মধ্যে  ঠেলাঠেলির পর পতাকা বৈঠকের মাধ্যমে লাশ সনাক্তকরনের ব্যবস্থা নেয় বিএসএফ।