জিয়ায় দেড় কোটি টাকা মানের বিদেশী মুদ্রা আটক
জিয়া আন্তজার্তিক বিমানবন্দরের কাস্টমস কর্মকর্তারা বুধবার রাতে সিঙ্গাপুরগামী এক যাত্রীর কাছ থেকে ১ কোটি ৫৮ লাখ টাকা মুল্যের ১ লাখ ৪৯ হাজার ৫৪৫টি বৈদেশিক মুদ্রা আটক করে।
আজাদ মাহমুদ নামে ওই যাত্রীকে অবৈধ মুদ্রা পাচারের দায়ে আটক করেন কর্মকর্তারা।
গোপন সংবাদ পেয়ে কাস্টম কর্মকর্তারা বোর্ডিং ব্রিজ পার হয়ে যাওয়ার ঠিক আগমুহূর্তে আজাদকে আটক করেন।
জিজ্ঞাসাবাদের মুখে সে কর্মকর্তাদের জানায় তার কাছে ৩ হাজার ইউরো রয়েছে।
তার বক্তব্যে সন্দেহ পোষণ করে তল্লাশী চালালে জুতোর মধ্যে লুকিয়ে রাখা মুদ্রাগুলো আবিস্কার করেন কর্মকর্তারা।
পরে তারা আজাদকে বিমানবন্দর পুলিশের কাছে হস্তান্তর করে।
এ বিষয়ে একটি বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।
