২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জ্বালানী খাতে বিপিসির বাণিজ্যঘাটতি ছিল ৭৩৪ কোটি টাকা

গত ২০০৩-০৪ অর্থবছরে জ্বালানী তেল খাতে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) বাণিজ্য ঘাটতির পরিমান ছিল প্রায় ৭৩৩ কোটি ৮৯ লাখ টাকা। এই ঘটতি চলতি অর্থবছরে বেড়ে ৯৬০ কোটি ২৮ লাখ টাকায় দাঁড়াবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2005, 07:25 PM

Updated : 26 Apr 2022, 05:24 PM

বৃহস্পতিবার জাতীয় সংসদে সদস্য হাফিজউদ্দিনের এক প্রশ্নের জবাবে বিদ্যুত, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেন একথা জানান।

প্রতিমন্ত্রী সংসদকে আরও জানান, বড়পুকুরিয়া কয়লা খনি থেকে সরকার এ পর্যন্ত প্রায় ৪৮ কোটি ২৬ লাখ টাকা রাজস্ব লাভ করেছে।

অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, দেশে বর্তমানে প্রতি বছর গ্যাসের চাহিদা ৫০,৫০০ কোটি ঘনফুট। প্রতি কোটি ঘনফুট গ্যাসের উৎপাদনে ব্যয় হয় ৫৭,৬৪১ টাকা। যা সম্পুরক শুল্ক ও মূল্য সংযোজন করসহ ৯১৮,১৫১ টাকায় বিক্রি করা হচ্ছে।