পাবনায় স্কুল ছাত্রকে কুপিয়ে হত্যা
জেলার ফরিদপুর উপজেলায় সবুজ ইসলাম (১৫) নামে এক স্কুল ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার পুলিশ স্থানীয় বণ্যা নিয়ন্ত্রন বাঁধের কাছ থেকে তার লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, ফরিদপৃুর উপজেলার খালিসদাহ গ্রামের আবদুল আওয়ালের ছেলে নবম শ্রেণীর ছাত্র সবুজকে বুধবার রাতে তার ৭/৮ জন বন্ধু ডেকে নিয়ে যায়্। তার পর থেকে সে নিঁেখাজ ছিল।
এ ব্যাপারে ফরিদপুর থানায় একটি মামলা হয়েছে। তবে হত্যার কারণ এখনও জানা যায়নি।
