কক্সবাজারে পৃথক ৩টি সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩০
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ৩০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর।
বুধবার সন্ধ্যায় চকরিয়ায় এস আলম পরিবহনের একটি চেয়ারকোচ উল্টে খাদে পড়ে ১০ ব্যক্তি আহত হয়। একই সময় ডুলাহাজরায় একটি জিপ ও চেয়ার কোচের মুখোমুখি সংঘর্ষে আরও ২০ জন আহত হয়। এছাড়া মঙ্গলবার রাতে ড়–লাহাজরা সাপারি পার্কের কাছে একটি জিপের ধাক্কায় আমানুল্লাহ (১২) নামে এক কিশোর নিহত হয়।
দুর্ঘটনাসমূহে গুরুতর আহতরা হচ্ছে, ঢাকার অধিবাসি আনোয়ার (৪০), খালিদ আলম, মোহাম্মদ বাহার (২৮) ও তার স্ত্রী বেনজির ছিদ্দিকী (২৫) এবং চকরিয়ার কাপড় ব্যবসায়ি রশিদ ও মনোয়ারুল ইসলাম। তাদের স্থানীয় মালুমঘাট খ্রিস্টিয়ান মেমোয়িাল হসিপাতালে ভর্তি করা হয়েছে।
