আইএমইডি'র ওয়েব সাইটে ভুল তথ্য
পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীণ বাস্তবায়ন, পর্যবেক্ষন এবং মুল্যায়ন (আইএমইডি) বিভাগ যা সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন ও পর্যবেক্ষণ করে থাকে তাদের ওয়েব সাইটে ভুল তথ্য পরিলক্ষিত হয়েছে।
আইএমইডি’র ওয়েব সাইটে দেখা গেছে এটা বার্ষিক এডিপি’র প্রায় ১২০০ প্রকল্প পর্যবেক্ষণ করে থাকে এবং ২০০টি প্রকল্প মুল্যায়ন করে।
কিন্তু নাম প্রকাশে অনিচ্ছুক সংশি¬ষ্ট ডিভিশনের একজন উর্ধ্বতন কর্মকর্তা বিডিনিউজকে জানান আইএমইডি বছরে ১৫টি প্রকল্পের বেশি মুল্যায়ন করতে পারে না।
আইএমইডি’র একটি বিভাগের মহাপরিচালক জানান, ‘২০০৩-০৪ অর্থবছরে আমরা ১৩টি প্রকল্পের মুল্যায়ন করেছি এবং চলতি অর্থ বছরে এ পর্যন্ত মাত্র একটি প্রকল্পের মুল্যয়ন করেছি।’
