২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিপাই বাঁধ নির্মাণ বন্ধের দাবি জানিয়ে বাসদের লংমার্চ অনুষ্ঠিত

মনিপুরের টিপাইমুখে বরাক নদীর উপর বাঁধ নির্মাণ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে সরকারের প্রতি দাবি জানিয়ে শেষ হয়েছে বাসদের লংমার্চ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2005, 06:33 PM

Updated : 26 Apr 2022, 05:23 PM

মঙ্গলবার সকাল ১০ টায় সিলেট শহীদ মিনার থেকে শুরু হয়ে বুধবার সন্ধ্যায় সিলেটের সীমান্ত এলাকা জকিগঞ্জে এক সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয় ।

বাসদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, লংমার্চ চলাকালে সিলেটের বিভিন্ন স্থানে পথসভা ও জনসভা অনুষ্ঠিত হয়। এ সব জনসভায় বাসদের আহ্বায়ক খালেকুজ্জামান, আবদুল¬াহ সরকার, বজলুর রশিদ ফিরোজ, রাজেকুজ্জামান রতনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় ইউপি চেয়ারম্যানরা বক্তব্য রাখেন। বিভিন্ন জনসভায় বাসদের আহ্বায়ক খালেকুজ্জামান ঘোষণা করেন, ভারতের নদী সংযোগ প্রকল্প এবং টিপাইমুখ বাঁধ প্রতিরোধের লক্ষ্যে পদ্মা-মেঘনা-যমুনা অববাহিকা জুড়ে বাসদের উদ্যোগে সভা, সমাবেশ, পদযাত্রাসহ লাগাতার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।