২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি শিক্ষককে জেএমবির প্রাণনাশের হুমকি, শিক্ষক সমিতির নিন্দা

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. গিয়াস উদ্দিন মোল্লাকে জেএমবির দেওয়া প্রাণনাশের হুমকির তীব্র নিন্দা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2005, 10:08 PM

Updated : 26 Apr 2022, 06:26 PM

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় অধ্যাপককে প্রাণনাশের হুমকি মুক্তবুদ্ধি চর্চা ও বাকস্বাধীনতার বিরুদ্ধে এক চরম প্রতিরোধ বলে অভিযোগ করা হয়।

এতে বলা হয়, সারা দেশে  শিক্ষক, সাংবাদিক, আইনবিদ, রাজনীতিবিদ ও সুশীল সমাজের সদস্যবৃন্দের প্রতি জঙ্গিগোষ্ঠীর হত্যাযজ্ঞ ও হামলার কারণে বিশ্ববিদ্যালয় অধ্যাপকসহ সমাজের প্রতিটি মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

তারা অভিযোগ করেন, জঙ্গিবাদের মূলোৎপাটনে সরকার নিস্ক্রিয় ভূমিকা পালন করছে। অবিলম্বে চিহ্নিত জঙ্গিগোষ্ঠীর মূলোৎপাটনের কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্যও সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।