২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

নাটোরে বৃহস্পতিবার সকালে এক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে দু’জন নিহত হয়েছে। সদর উপজেলার গাজীপুর বিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2005, 08:56 PM

Updated : 26 Apr 2022, 06:26 PM

নিহতরা হলো-- পাবনার চাটমোহর মহিলা কলেজের শিক্ষক কাজী মাহফুজুর রহমান এবং এবং তার ভাতিজা চাটমোহর উপজেলার কাজীপাড়া গ্রামের কাজী জহুরুল ইসলাম।

পুলিশ জানায়, ওই কলেজ শিক্ষক এবং তার ভাতিজা মোটর সাইকেলে নাটোর শহরের দিকে আসছিলেন। তারা গাজীপুর বিল এলাকায় পৌঁছানোর পর একটি ট্রাককে ওভারটেক করতে গেলে ট্রাকটি তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই তারা নিহত হন।

এ ব্যাপারে নাটোর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।