২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে আটক ৩৩ জেলেকে দেশে ফিরিয়ে আনার দাবিতে বরগুনায় মানববন্ধন

ঘূর্ণিঝড়ে পথভ্রস্ট হয়ে যাওয়া ভারতে আটক ৩৩ জেলেকে দেশে ফিরিয়ে আনার দাবিতে বৃহস্পতিবার বিকেলে মানবাধিকার জোট এবং স্বজনহারা জেলে পরিবারের সদস্যরা বরগুনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2005, 04:36 PM

Updated : 26 Apr 2022, 06:26 PM

মানববন্ধন শেষে বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে মানবাধিকার জোটের সভাপতি অ্যাড. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনা করেন, সিপিডিপির নির্বাহী পরিচালক জাকির হোসেন মিরাজ, প্রকল্প কর্মকর্তা মেজবাহ উদ্দিন প্রমুখ।

একই দাবিতে বরগুনা জেলা প্রশাসক জাকির আহমেদের কাছে স্মারকরিপি প্রদান করা হয়।

উল্লেখ্য, চলতি বছরের ১৮ সেপ্টেস্বর ঘূর্ণিঝড়ে পড়ে ২৭ জন জেলের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হওয়া গেলেও ৬৯ জন জেলে নিখোঁজ ছিলো। পরবতীতে জানা যায় নিখোঁজ জেলেদের মধ্যে অন্তত ৩৩ জন ভারতের জেলে বন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছে। বাকি ৩৬ জন জেলের এখনও কোন খোঁজ মেলেনি।