রামুর গহীন অরণ্যে হাতির পায়ে পিষ্ট হয়ে কাঠুরিয়ার মৃত্যু
কক্সবাজারের রামু উপজেলার থোয়াইঙ্গাকাটা ঝটকিবনিয়ার গহীন অরণ্যে হাতির পায়ে পিষ্ট হয়ে এক কাঠুরিয়ার মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে এরশাদ উল্লাহ (১৭) নামের এই কাঠুরিয়ার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা ধারণা করছেন, বিকেলে হাতির হামলার শিকার হয় এরশাদ উল্লাহ। তার লাশ উদ্ধার করা গেলেও রাত পর্যন্তমুখমণ্ডলের কোনও সন্ধান পাওয়া যায়নি।
নিহত এরশাদ উল্লাহর বাড়ি রামু উপজেলার দারিয়ারদীঘি এলাকায়। তার পিতার নাম তোরাব আলী। স্থানীয় লোকজন জানিয়েছে, এরশাদ উল্লাহ বিকেল ৩টার দিকে কাঠ কাটার জন্যে জঙ্গলে যায়। এই জঙ্গলে প্রায়ই কাঠুরিয়ারা পাগলা হাতির হামলার শিকার হয়।
