২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় র‌্যাবের ক্রসফায়ারে চরমপন্থি নিহত

খুলনার ডুমুরিয়া উপজেলার কার্তিকডাঙ্গায় পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) এক সদস্য বুধবার ভোরের দিকে র‌্যাবের ক্রসফায়ারে নিহত হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2005, 09:30 AM

Updated : 26 Apr 2022, 06:26 PM

নিহত চরমপন্থির নাম গাজী মোহাম্মদ শামীম।

র‌্যাব জানায়, শামীমকে খুলনার তেলেগাতি এলাকা থেকে মঙ্গলবার সন্ধ্যায় র‌্যাব গ্রেপ্তার করে।

শামীম র‌্যাবের কাছে তার সহযোগী এবং অস্ত্র ভাণ্ডার সম্পর্কে ব্যাপক তথ্য দেয়। তার স্বীকারোক্তি অনুযায়ী র‌্যাব তাকে সাথে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য কার্তিকডাঙ্গায় পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা তার সহযোগিরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে।

র‌্যাবও পাল্টা গুলি চালায়।

উভয় পক্ষের গুলি বিনিময়ের সময় শামীম র‌্যাবের হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে ক্রসফায়ারে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।

র‌্যাব ঘটনাস্থল থেকে একটি দেশী পিস্তল, একটি পাইপগান এবং চার রাউন্ড গুলি উদ্ধার করেছে।

র‌্যাব দাবি করেছে, শামীম জেএমবি’র সদস্য।

র‌্যাব জানায়, শামীমের বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে।