২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এইচআইভি’র ঝুঁকি কমাতে খতনা

খতনা এইচআইভি/এইডস’র ঝুঁকি অনেক কমিয়ে দেয়। গবেষণায় এ ধরনের ফলাফলের কারণে এখন প্রাপ্তবয়স্কদের খতনার গুরুত্ব নিয়ে ভাবতে শুরু করেছেন গবেষকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2005, 04:44 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

ফ্রান্সের বোলোংয়ে অবস্থিত এমব্রইস-পারে হাসপাতালের একদল গবেষক সম্প্রতি তাদের এক গবেষণায় এ ব্যাপারে ধারণা দিয়েছেন। ১৮ থেকে ২৪ বছর বয়সের মধ্যে সর্বোমোট এক হাজার ৫৪৬ জন খতনা না করা এবং এক হাজার ৫৮২ জন খতনা করা দক্ষিণ আফ্রিকানকে তারা এ গবেষণায় পরীক্ষণপাত্র ব্যবহার করেন। এতে দেখা যায়, খতনা করা আফ্রিকানদের তুলনায় খতনা না করা আফ্রিকানদের মধ্যে এইচআইভি আক্রান্তের হার বেশি।

গবেষকরা দেখেছেন, খতনাকৃতদের তুলনায় খতনা না করা পুরুষদের মধ্যে কনডম ব্যবহারের হার অত্যন্ত কম, যা এইডসের বিস্তারের অন্যতম কারণ। এছাড়া যৌনমিলনের পর খতনা না করা ব্যক্তিদের তুলনায় খতনাকৃতদের লিঙ্গ এইডসের জীবাণু প্রতিরোধে অধিক সক্ষম বলে গবেষকরা প্রমাণ করেছেন।