ব্রাহ্মণবাড়িয়া জিয়া সার কারখানায় বিরোধের অবসান
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ জিয়া সার কারখানা জেটিতে ইজারা নিয়ে ডিলার ও ইজারাদার বিরোধের অবসান হয়েছে।
বিরোধ অবসানে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ জিয়া সার কারখানার জেটি ঘাট-এলাকাকে ইজারার আওতামুক্ত করে এক চিঠি দিয়েছে।
এ চিঠিতে উল্লেখ করা হয়, জেটি ঘাটে সার থেকে ইজারা আদায় করা যাবে না।
জিয়া সার কারখানার জেটিতে আটকা পড়া এক হাজার তিনশ’ মেট্রিক টন সার বোঝাই চারটি জাহাজ মঙ্গলবার সকালে তাদের গন্তব্যস্থলে ছেড়ে গেছে।
