২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে নৈশকোচে ডাকাতি, ৪ লাখ টাকার মালামাল লুট, ৪ জন আহত

রংপুরের পীরগঞ্জে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি নৈশকোচে একদল সশস্ত্র ডাকাত চার লাখ টাকার মালমাল লুট করেছে। পুলিশ মঙ্গলবার একথা জানায়।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2005, 12:21 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

এ ঘটনায় বাসের চারজন যাত্রী আহত হয়েছে।

বাসযাত্রীরা জানায়, ডাকাতরা যাত্রী বেশে লালমনিরহাট থেকে ওই নৈশকোচে উঠে। তারা পীরগঞ্জে এসে যাত্রীদের মালামাল লুট করে।

ডাকাতরা প্রায় চার লাখ টাকার মালামাল এবং ২০টি মোবাইল সেট নিয়ে যায়।

এক পর্যায়ে বাসযাত্রীরা এক ডাকাতকে ধরে মারধর করলে অন্যান্য ডাকাতরা পালিয়ে যায়।

আহতদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।