বান্দরবানে সন্দেহভাজন এক বিদেশি আটক
নিরাপত্তা বাহিনীর সদস্যরা সোমবার বিকেলে বান্দরবান পার্বত্য জেলার রোয়াংছড়ি বাজার থেকে উ চিন মং (৪০) নামের সন্দেহভাজন এক বিদেশি নাগরিককে আটক করেছে।
আটককৃত নিজেকে মায়ানমারের আপারওয়া এলাকার বাসিন্দা পরিচয় দেয়।
পুলিশ সূত্র জানায়, রোয়াংছড়ি উপজেলা কমপ্লেক্স সংলগ্ন বাজারে সন্দেহজনক ভাবে ঘোরাফেরার সময় বেশ কিছু ঔষধসহ উ চিন মংকে আটক করা হয়। পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত বাংলায় কথা বলতে বা বাংলা ভাষা বুঝতে পারেনা।
তবে সে কোন সন্ত্রাসী দলের সদস্য কিনা পুলিশ তা খতিয়ে দেখছে বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়।
