২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাল টাকাসহ যুবক গ্রেপ্তার, যন্ত্রপাতি উদ্ধার

খুলনা নিরালা কাঁচাবাজার এলাকা থেকে পুলিশ সোমবার সকালে সাড়ে ছয় হাজার জাল টাকাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত’র বাড়ি থেকে জাল টাকার মেশিন ও ব্যাপক যন্ত্রপাতিও উদ্ধার করা হয়।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2005, 06:24 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর নিরালা কাঁচাবাজারের সাতক্ষীরা ঘোস ডেয়ারীর গলির ভিতর থেকে জাল পাঁচশ টাকার ১৩টি নোটসহ এইচএম সাব্বির হোসেন সাগর (২৩)কে গ্রেপ্তার করা হয়।

তার দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ তার বাড়ি থেকে জাল টাকা তৈরির মেশিন ও এই সংক্রান্ত যন্ত্রপাতি উদ্ধার করে। গ্রেপ্তারকৃত সাগর বটিয়াঘাটার আব্দুল গফফারের ছেলে। ঈদূল আযহাকে সামনে রেখে একটি সংঘবদ্ধচক্র জাল টাকা তৈরির বাণিজ্য করছে বলে পুলিশ ধারণা করছে।