পাবনায় ১ যুবককে গুলি ও কুপিয়ে হত্যা
পাবনার বাইপাস বাস টার্মিনালের কাছে সোমবার সকালে সন্ত্রাসীরা এক যুবককে গুলি ও কুপিয়ে হত্যা করেছে।
নিহত যুবকের নাম মিলন।
পুলিশ জানায়, সকাল ১০টার দিকে একদল সশস্ত্র সন্ত্রাসীরা বাইপাস বাস টার্মিনালের কাছে মিলনকে গুলি ও এলোপাতারি কুপিয়ে হত্যা করে।
প্রাথমিকভাবে এ হত্যার কারণ জানা যায়নি।
ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
