বিচ্ছিন্ন দ্বীপ মনপুরায় এনজিও কোস্ট ট্রাস্ট--এ অগ্নিসংযোগ
ভোলা জেলার বিচ্ছিন্ন দ্বীপ মনপুরা উপজেলায় শনিবার রাতে সন্ত্রসীরা সাকুচিয়া কোড়ালিয়া বাজারে কোস্ট ট্রাস্ট নামে একটি এনজিও কার্যালয়ে আগুন লাগিয়ে দেয়।
ঘটনার একদিন আগে স্থানীয় জিয়া পরিষদের সদস্য রহিম মুন্সি ওই এনজিওর অফিস উড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এদিকে আগুন দেওয়ার এ ঘটনায় রোববার থানায় জিডি করা হয়েছে।
কোস্ট ট্রাস্ট এবং স্থানীয় জনগণ সূত্রে জানা যায়, রহিম মুন্সি কোস্ট ট্রাস্ট থেকে তিন নামে ঋণ নিয়ে খেলাপি হয়। এরপরই এনজিওটি তাকে নতুন করে ঋণ না দেওয়ার সিদ্ধান্ত নেয়। এতে ক্ষিপ্ত হয়ে সে এনজিও কার্যালয়টি উড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এ নিয়ে স্থানীয় মেম্বার হারুন শালিস করে তাকে জুতা পেটা করে।
এ ঘটনার পরই কোস্ট ট্রাস্ট কার্যালয়ে আগুন লাগার এ ঘটনা ঘটে। তবে কারা আগুন দিয়েছে, তা নিশ্চিত করা যায়নি।
