২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উৎসবের আমেজে অনুষ্ঠিত হল চট্টগ্রাম উৎসব এবং মেজবান

চট্টগ্রাম সমিতির উদ্যোগে রোববার চট্টগ্রাম উৎসব ২০০৫ এবং মেজবান অনুষ্ঠিত হয়েছে। ধানমণ্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্সে নিছিদ্্র নিরাপত্তার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। দিনব্যাপী এ অনুষ্ঠান ছিল অত্যন্ত উৎসবমুখর।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2005, 07:41 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

এবারের উৎসবে স্ব--স্ব ক্ষেত্রে সফল চারজন ব্যক্তিকে চট্টগ্রাম সমিতি পদক -- ২০০৬ প্রদান করা হয়। পদক প্রাপ্তরা হলেন, অধ্যাপক আহসাব উদ্দিন আহমেদ (মরণোত্তর) -- সমাজ সেবায়, ডা. জাফর উল্লাহ চৈাধুরী -- স্বাস্থ্য সেবা, কবরী সরোয়ার-অভিনয় এবং অধ্যাপক আব্দুল করিম-ইতিহাস।

উৎসবে পদকপ্রাপ্ত ব্যক্তি অথবা তাদের প্রতিনিধিদের হাতে পুরস্কার এবং ক্রেস্ট তুলে দেয়া হয়।

উৎসবের আলোচনা পর্বে চট্টগ্রামের কয়েকজন বিশিষ্ট ব্যক্তি অংশগ্রহণ করেন। এরা হলেন, সরকারের মৎস এবং পশু সম্পদ মšী¿ আব্দুল্লাহ আল নোমান এমপি, জাতীয় সমাজতান্ত্রিক দলের মইনুদ্দিন খান, ছাত্রদল নেতা বাদল প্রমুখ। আলোচকগণ চট্টগ্রামের উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

আগামী ৩০ ডিসেম্বর চট্টগ্রাম সমিতির বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে বলে অনুষ্ঠানে ঘোষণা করা হয়।

প্রতিবছরের মত এবারও চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই অনুষ্ঠানে বিপুল লোক সমাগম হয়। উৎসবে রান্নার সার্বিক দায়িত্বে ছিলেন চট্টগ্রামের খ্যাতনামা বাবুর্চি আবুল মিয়া। অনুষ্ঠান শেষে গান পরিবেশন করেন জনপ্রিয় ব্যান্ড শিল্পী আইয়ুব বাচ্চু।