২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে জেএমবি কর্মী আটক, আপডেট

চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলা থেকে পুলিশ ও র‌্যাব জেএমবি’র তিন সদস্যকে গ্রেপ্তার করেছে। শুক্র ও শনিবার রাতে পৃথক অভিযান চালিয়ে এদের আটক করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2005, 06:44 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার টিকরামপুর গ্রাম থেকে নাসিরুল ইসলাম (২০) নামের এক সক্রিয় জেএমবি সদস্যকে শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ গ্রেপ্তার করে। আব্দুল ওহাবের ছেলে নাসিরুল পুলিশের তালিকভুক্ত জেএমবি’র সক্রিয় সদস্য।

এদিকে র‌্যাব শুক্রবার রাতে পৃথক অভিযান চালিয়ে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়ন থেকে দুই জেএমবি সদস্যকে গ্রেপ্তার করে। এরা হলো-- পারদিলালপুরের আব্দুল করিম (২৯) ও ধোবরা গ্রামের আবু হাসান ওরফে মালা (৩৩)। র‌্যাব সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত দু’জন জেএমবি’র সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে।