২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে বোমাসদৃশ বস্তু উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পূর্ব রসুলপুরের নিউমডেল কিন্ডার গার্টেনের পেছনের মাঠ থেকে রোববার র‌্যাব সদস্যরা বোমাসদৃশ একটি বস্তু উদ্ধার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2005, 05:42 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

এলাকাবাসী জানায়, সকাল সকাল সোয়া ৯টার দিকে ওই স্কুলের পেছনের মাঠে একটি মিষ্টির প্যাকেটের পাশে লাল স্কচটেপ পেঁচানো ডেটোনেটরসদৃশ একটি বস্তু পড়ে থাকতে দেখে জনৈক ব্যক্তি পুলিশে খবর দেয়। পরে র‌্যাব এবং পুলিশ যৌথভাবে সকাল ১০টার দিকে বস্তুটি স্কুল প্রাঙ্গণ থেকে উদ্ধার করে।

বোমার খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে এলাকায় আতংক দেখা দেয়।

পরে র‌্যাব জানায়, উদ্ধারকৃত বস্তুটি বোমা নয়।

আতঙ্ক সৃষ্টির জন্যে কেউ এ ধরনের কাজ করে থাকতে পারে বলে তারা সন্দেহ প্রকাশ করে।