২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০ কোটি টাকার ক্ষয়ক্ষতি, পুলিশসহ আহত ২০

বরগুনার পাথরঘাটা পৌর এলাকায় শনিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে আনুমানিক ২০ কোটি টাকার সম্পদ ভস্মিভূত হয়েছে। আর আগুন নেভাতে গিয়ে পাথরঘাটা থানার এক পুলিশসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2005, 04:08 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত পৌনে ১২টার দিকে শহরের কেন্দ্রস্থল নেসার উদ্দিনের লেপ--তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।

মুহূর্তের মধ্যে ২০টি গার্মেন্টস প্রতিষ্ঠান, ১২টি জুতার দোকান, সাতটি কাপড়ের দোকান, পাঁচটি কাটা কাপড়ের দোকান, চারটি স্বর্ণের দোকান, চারটি মনোহরি দোকানসহ ৭৩ টি ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

প্রায় ২০ হাজার লোকের চেষ্টা এবং প্রতিবেশী জেলা ও উপজেলা থেকে ধার করা অগ্নিনির্বাপক গাড়ির সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত দাবি করা হলেও কেউ কেউ মশার কয়েল থেকে আগুন লেগেছে বলে জানায়।

আহতদের মধ্যে রয়েছেন পাথরঘাটা থানা পুলিশের এএসআই ইদ্রিস।

বছর খানেক আগেও পাথরঘাটায় ৬০টির মত ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে আট কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছিল।