২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ব্যবসায়ী নেতা গুলিবিদ্ধ

অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে মারাত্মক আহত হয়েছেন মিরপুরে এক ব্যবসায়ী নেতা। রোববার সকালে মিরপুর ২ নং সেকশনের নিজ বাসার সামনে বন্দুকধারীরা এ হামলা চালায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2005, 03:31 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

আহত ব্যক্তির নাম আফতাব উদ্দীন। তিনি মিরপুরের মুক্ত বাংলা সুপার মার্কেটের সাধারণ সম্পাদক।

এদিকে ব্যবসায়ী আফতাবের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে মীরপুরের ব্যবসায়ীসহ কয়েকশ’ সাধারণ জনগণ রাস্তায় নেমে আসে এবং গাড়ি ভাংচুর করতে শুরু করে। 

এলাকায় বিপুল পরিমাণ পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে।

বাম কানের পাশে দুটি গুলিবিদ্ধ অবস্থায় আফতাবকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডাক্তারের উদ্ধৃতি দিয়ে আহত আফতাবের ছোট ভাই আফরোজ জানান, তার (আফতাব) অবস্থা আশংকাজনক।

পারিবারিক ও স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে আফতাবের বাসা ১/খ সেকশন-২, ডি ব্লকের কাছে সকাল ১১:১৫টায় এই ঘটনা ঘটে।

দুইজন অস্ত্রধারী মোটরসাইকেলে এসে খুব কাছ থেকে আফতাবকে লক্ষ্য করে গুলি করে নিরাপদে পালিয়ে যায়। সেখানে উপস্থিত কেউই অপরাধীদের ধরতে সাহস করেনি।

এলাকায় উত্তেজনা বিরাজ করছে।