২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অগ্নিকাণ্ডে সাড়ে ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

চট্টগ্রামের ঝাউতলায় অগ্নিকাণ্ডে নয়টি দোকান এবং একটি বসতবাড়িসহ প্রায় সাড়ে তিন লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে।

রয়টার্স

চট্টগ্রাম ব্যুরো

রয়টার্স

Published : 25 Dec 2005, 03:27 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

খুলশী থানাধীন ঝাউতলা বাজারে শুক্রবার রাত ৩টায় এ ঘটনা ঘটে।

বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয় বলে দমকল বাহিনী সূত্র জানিয়েছে।

প্রায় দেড় ঘন্টা স্থায়ী আগুনে বিভিন্ন মালিকের মুদি, লাকড়ি, আসবাবপত্র, সেলুন ও ইলেকট্রিক সামগ্রীর নয়টি দোকান এবং মোহাম্মদ ওলেমান নামে এক ব্যক্তির বসতবাড়ি পুড়ে যায়।

দমকল বাহিনীর আগ্রাবাদ ও নন্দনকানন শাখা থেকে আসা চারটি অগ্নিনির্বাপক গাড়ি রাত সাড়ে ৪টায়     আগুন নিয়ন্ত্রণে আনে।