ঢাকায় চট্টগ্রাম উৎসব ও মেজবান রোববার
ঢাকায় চট্টগ্রাম সমিতির উদ্যেগে রোববার চট্টগ্রাম উৎসব ২০০৫ এবং ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠিত হবে। ধানমণ্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্সে সকাল ৯টায় দিনব্যাপী এ অনুষ্ঠান শুরু হবে।
চট্টগ্রাম সমিতি পদক ২০০৫--এর জন্যে এ বছর স্বস্ব ক্ষেত্রে সফল চারজন ব্যক্তিকে মনোনীত করা হয়েছে। তারা হলেন, অধ্যাপক আসহাব উদ্দিন আহমদ (মরণোত্তর)-- সমাজসেবা, ডা. জাফরউল্লাহ চৌধুরী-- স্বাস্থ্য সেবা, কবরী সারোয়ার-- অভিনয় এবং অধ্যাপক আব্দুল করিম-- ইতিহাস।
উৎসবে পদকপ্রাপ্ত ব্যক্তি অথবা তাদের প্রতিনিধিদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেওয়া হবে।
চট্রগ্রাম উৎসব ও মেজবান ঢাকায় বসবাসকারী চট্টগ্রামের বিপুলসংখ্যক লোকের ঐতিহ্যবাহী অনুষ্ঠান এবং এতে প্রতিবছর ব্যাপক লোকসমাগম হয়ে থাকে।
